আজ পবিত্র হজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ পবিত্র হজ
শনিবার, ১৫ জুন ২০২৪



আজ পবিত্র হজ

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেেন, আরাফাতে অবস্থানই হলো হজ। (মুসনাদে আহমদ: ৪/৩৩৫)।

আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতির দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুক্রবার ৮ জিলহজ মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশে রওনা করবেন। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন।

এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। এদের ১৩ জন মারা গেছেন মক্কায়, আর চারজন মদিনায়।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪৫   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ