আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে : পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে : পরিবেশ মন্ত্রী
শনিবার, ১৫ জুন ২০২৪



আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
আজ রাজধানীর সবুজবাগস্থ বৌদ্ধ মন্দিরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের ২০০ (দুই শত) প্রান্তিক পরিবারের মাঝে “সেলাই মেশিন” বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী আরো বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে এবং উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ডের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৮   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ