যেসব দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল আজহা

প্রথম পাতা » আন্তর্জাতিক » যেসব দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল আজহা
রবিবার, ১৬ জুন ২০২৪



যেসব দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আজ (রোববার) উদ্‌যাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বজুড়ে মুসলমানরা পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতি বছর আরবি মাস জিলহজ মাসে ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়ে থাকে। এটি ইসলামিক পঞ্জিকার সবশেষ মাস। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদ্‌যাপন করেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান ও ইরাক আজ (রোববার) ঈদুল আজহা উদযাপন করছেন।

এদিন মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারাও।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৬   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ