নিজ গ্রাম বৃশালিখায় ঈদের নামাজ আদায় করলেন ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজ গ্রাম বৃশালিখায় ঈদের নামাজ আদায় করলেন ডেপুটি স্পীকার
সোমবার, ১৭ জুন ২০২৪



নিজ গ্রাম বৃশালিখায় ঈদের নামাজ আদায় করলেন ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, আজ (সোমবার) নিজ গ্রাম পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা ঈদগাহ মাঠে নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করেন।

ঈদের জামাত শুরু হয় সকাল আটটায়। নামাজ শেষে মুসল্লীগনের সাথে ডেপুটি স্পীকার ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় উপহার। ঈদ সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে। এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, ধর্ম, বর্ণ ও শ্রেণী বৈষম্যসহ সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। মানুষের মাঝে একে অপরের সাথে আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।

নামাজ শেষে ডেপুটি স্পীকার পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শাহাদতবরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা ও সারাবিশ্বের মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়।

ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:০৭:৫১   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ