নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ও কিশোরী নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তারা নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

নিহতরা হলেন- জামালপুর জেলার অন্তর (২৩) এবং পটুয়াখালী জেলার তানজিয়া (১৭)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম সৌরভ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। তবে নিহত দুজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন তা নিশ্চিত হয়েছি। তারা ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। তারা কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভারী কোনো যানবাহন তাদের শরীরের ওপর দিয়ে গেছে।

ওসি রেজাউল বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১৮   ৬৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ