কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ১০ জনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ১০ জনের মৃত্যু
বুধবার, ১৯ জুন ২০২৪



কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ১০ জনের মৃত্যু

কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পা পাহাড়ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশি।

মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে চার জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুই জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় তিন জনের। তখনই ১ নম্বর ক্যাম্পে আরেকজনের মৃত্যু হয়।

১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন ৪৫।

৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০) ও আনোয়ারা বেগম ১৮।

৮ নম্বর ক্যাম্পে নিহত হন, বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪)। ১৪ নম্বর ক্যাম্পে নিহত হন উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ১ নম্বর ক্যাম্পে নিহত হন, এফ/৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪)।

এরইমধ্যে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে জানিয়ে মিজানুর রহমান বলেন, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারি পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৪   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ