বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল ভারত

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল ভারত
শনিবার, ২২ জুন ২০২৪



বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল ভারত

গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকাতে পারেনি বাংলাদেশ। পাঁচ উইকেটে ১৯৬ রান নিয়ে ইনিংস শেষ করেছে ভারত।

বোঝাই যাচ্ছে, ম্যাচ জিততে হলে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। ভারতের ব্যাটাররাও ইনিংসজুড়ে সেটাই করেছেন।
সব ব্যাটারের ব্যাটেই কম-বেশি রান দেখা গেছে। সর্বোচ্চ ৫০ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। শেষদিকে পান্ডিয়ার ব্যাটেই ভারতের সংগ্রহ দুই’শ ছুঁই ছুঁই হয়েছে। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। বিশ্বকাপে রানখরায় ভুগছিলেন এই তারকা ব্যাটার। অবশেষে রানের দেখা পেয়েছেন তিনি। তাঁর ২৮ বলে ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও একটি চারের মার রয়েছে।
এছাড়া ঋষভ পান্ত ৩৬, শিভাম দুবে ৩৪ ও রোহিত শর্মা ২৩ রান করেন।

ওপেনিং জুটিতে রোহিতের সঙ্গে ৩৯ রান যোগ করেন কোহলি। বিশ্বকাপে সাকিব আল হাসানের রেকর্ড ৫০তম উইকেটের শিকার হয়ে রোহিত ফেরেন। এরপর তরুণ পেসার তানজিম হাসান সাকিবের একই ওভারে আউট হন কোহলি ও সূর্যকুমার যাদব। ৭৭ রানে তিন উইকেট হারালেও রানের গতি কমতে দেয়নি ভারত।
চতুর্থ উইকেটে ৩১ রান যোগ করেন দুবে ও পান্ত। পান্তকে ফেরান রিশাদ হোসেন। পঞ্চম উইকেটে আরও ৫৩ রান যোগ করেন দুবে ও পান্ডিয়া। দুবেকে ফেরালেও রানের স্রোতে বাঁধ দিতে পারেননি রিশাদ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫০   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ