গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা
সোমবার, ২৪ জুন ২০২৪



গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

‘আমরা ক্লাস্টার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ’- এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে লীড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
এতেপ্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা। সোনালী ব্যাংক গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. শামীম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান , অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) এস. এম. ইস্রাফিল হোসেন, রূপালী ব্যাংক গোপালগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার ডিজিএম মো. ফরহাদ হোসেন খান ও বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মুহাম্মদ মোমিনুল ইসলাম ।
জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাবস্থাপক এজিএম মেহেদী মাহমুদ মোল্লার সঞ্চালনায় এই কর্মশালায় উপস্থিত ছিলেনসোনালী ব্য্ংাক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ইউসিব গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ফজলুল হক মুকুল, উদ্যোক্তা তানিয়া রানী কর্মকার, রোক্সনা বেগম, মাকসুদা বেগম, শিমুল বেগম ও শারমিন নাহার বেগম।
কর্মশালায় গোপালগঞ্জের ৩০ টি ব্য্ংাকের ব্যাস্থাপক, কর্মকর্তা ও ৫০ জন উদ্যোক্তা অংশ নেন। পরে ১০ উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋনের ৫০ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা ।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৯   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ