বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২৪ জুন ২০২৪



বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৪ জুন ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, আ,ক, ম বাহাউদ্দীন, মাহমুদ হাসান সুমন, সুলতানা নাদিরা ও বেদৌরা আহমেদ সালাম অংশ গ্রহণ করেন।

বৈঠকে “বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) বিল,২০২৪” এর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান,বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:২৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির
চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের
জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
সংবিধান আমাদের আবেগ ও লাখ শহীদের রক্তের সঙ্গে জড়িত : মির্জা ফখরুল
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ