নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২জেলার নলডাঙ্গায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দড়িগিলা এলাকার বাসিন্দা মোক্তাদির আলম (৪৫)। তিনি নওগাঁর বিজিবি ব্যাটেলিয়ন-১৬ নায়েক পদে কর্মরত ছিলেন। এবং খলিলুর রহমান (৬০) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক।
নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, মায়ের মৃত্যুর খবর শুনে বিজিবি সদস্য মোক্তাদির আলম নওগাঁ থেকে সিএনজি যোগে নাটোরে আসছিলেন। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় পৌঁছলে বিকেল সাড়ে তিনটার দিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে খলিলুর রহমানের মৃত্যু হয়। এসময় অপর তিনযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য মোক্তাদির আলমের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৫   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ