সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধনী) বিল উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধনী) বিল উত্থাপন
বুধবার, ২৬ জুন ২০২৪



সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধনী) বিল উত্থাপন

সংসদ ভবন, ২৬ জুন, ২০২৪ : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরও সক্রিয় করার লক্ষ্যে জাতীয় সংসদে আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪ উত্থাপিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণাবৃত্তি (ফেলোশিপ) প্রদান ও ভাষাশিক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভাষা-গবেষণা ট্রাস্ট’ স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০’ সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা অর্জনের আন্দোলনের সূচনা করেন। তাই ভাষা গবেষণা ট্রাস্ট বঙ্গবন্ধুর নামেই হওয়া সমীচীন বিধায় খসড়া আইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা-গবেষণা ট্রাস্ট’ নামকরণের প্রস্তাব করা হয়। ট্রাস্টের এই নামকরণের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করা হয়েছে।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশি¬ষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৮   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ