ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির আর নেই
বুধবার, ২৬ জুন ২০২৪



ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির আর নেই

দেশের অন্যতম ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির আর নেই৷ বেশ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ থাকা ৭৯ বছর বয়সী এ ক্রীড়া সংগঠক বুধবার (২৬ জুন) বিকেলে বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে তার৷

তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি৷ এছাড়া, বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সহসভাপতিও ছিলেন কুতুবউদ্দিন আকসির। দায়িত্বে ছিলেন ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনেও। ২০০৬ সালে দোহায় এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্বে ছিলেন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। গত কয়েক বছর বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় নারায়ণগঞ্জের বাড়িতেই থাকতেন।

কুতুবউদ্দিন আকসিরের স্ত্রী আঞ্জুমান আরা আকসিরও ক্রীড়া ও নারী সংগঠক।

আকসিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ক্রিকেট বোর্ড, সাতার, দাবা ফেডারেশন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ আরও অনেক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ