বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে কাজ করবে : পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে কাজ করবে : পরিবেশ মন্ত্রী
বুধবার, ২৬ জুন ২০২৪



বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে কাজ করবে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে। পরিবেশমন্ত্রী বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানান।
আজ বুধবার ভুটানের থিম্পুতে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি) সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি মন্ত্রী তরিক ইব্রাহিমের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী একথা জানান। আজ ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষের চারা আমদানী এবং নার্সারী স্থাপনে সহযোগিতা কামনা করেছেন।
তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
উভয় দেশের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২৩:২২:২২   ৩০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী
গণতন্ত্র ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
​সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম, গুদাম ছাড়াই বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ