ভুটানের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুটানের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু
শুক্রবার, ২৮ জুন ২০২৪



ভুটানের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

ভুটানে বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ভুটানে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। আশা করা যায়, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে।

এসময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান এবং থিম্পুতে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম সমন্বয় করেছেন দূতাবাসের প্রধান কনস্যুলার কর্মকর্তা সুজন দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য দেন ই-পাসপোর্ট কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাফিউল মোজনেবীন এবং সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবিদা আফসারি।

তারা সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ভুটান প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক শরীফুল ইসলাম এবং ভুটান প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ই-পাসপোর্ট সেবা গ্রহণ করে ভুটান প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫টি বিদেশি মিশনে বাংলাদেশের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ