পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
শুক্রবার, ২৮ জুন ২০২৪



পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) কম্পনটি অনুভূত হয়েছে। ভূ-কম্পনের জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রিখটার স্কেলের ৭ দশমিক ২ মাত্রায় ভয়াবহ কম্পন হয়। ভূমিকম্পের জেরে উপকূলরেখা বরাবর কিছু এলাকায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী কম্পনটি কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হবে।

এর আগে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরে কেন্দ্র থেকে জানানো হয়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরও ১ থেকে ৩ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।’

বেশ কয়েক জায়গায় ভয়াবহ কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

দক্ষিণ আমেরিকার দেশ পেরু ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত বলে এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৯   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ