দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী
শুক্রবার, ২৮ জুন ২০২৪



দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ। সকলে মিলে সম্মিলিতভাবে স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
আজ নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে শিল্পমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৪   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন
রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ