জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে হুইপ সাইমুম সরওয়ার কমলের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে হুইপ সাইমুম সরওয়ার কমলের শ্রদ্ধা
শুক্রবার, ২৮ জুন ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে হুইপ সাইমুম সরওয়ার কমলের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এসময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩২   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ