“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে”- স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে”- স্থানীয় সরকার মন্ত্রী
শনিবার, ২৯ জুন ২০২৪



“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে”- স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে৷ যৌথ প্রচেষ্টার পাশাপাশি জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের মধ্যে থাকতে হবে পারষ্পরিক শ্রদ্ধাবোধ।

তিনি বলেন, জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারী সবাই এদেশের নাগরিক৷ সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করলে কোন বাঁধায় সামনে দাঁড়াতে পারবেনা। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উভয়কেই অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আজ ( শনিবার ) সকালে জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমুহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন৷

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমূহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মানের আরেকটি মাইলফলক। ক্যাশলেস করার কারণে রাজস্ব সংগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে। এই সেবা শুধু ঢাকা জেলায় নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে৷ দেশের সকল ইউনিয়ন পরিষদে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম চালু করতে হবে।

তিনি আরও বলেন, শুধু রাজস্ব আহরণ বৃদ্ধি নয়, স্মার্ট ক্যাশলেস সেবা কার্যক্রমের মাধ্যমে জনগণের ভোগান্তিও কমবে৷ পূর্বে আমরা দেখেছি, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে রাজস্ব প্রদানসহ যেকোন ইউটিলিটি বিল পরিশোধে অনীহা দেখা যেত। কিন্তু, ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে জনগণ খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবে।

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, জাতীয় সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামসহ প্রমুখ ৷

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৭   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম
হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ