আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না, সংসদে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না, সংসদে প্রধানমন্ত্রী
শনিবার, ২৯ জুন ২০২৪



আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না, সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না, এ জন্যই দেশে উন্নয়নের ধারাবাহিকতা আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে লক্ষ্য আমরা স্থাপন করেছি, তারই অংশ হিসেবে বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেট শতভাগ বাস্তবায়ন হবে বিষয়টা এমন না, তবে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম তা প্রমাণ হয়েছে। প্রস্তাবিত বাজেট ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ; এ জন্য বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে৷

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। ৬২ হাজার কোটি টাকার বাজেটের বাংলাদেশে এখন ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করে। এসব দিয়েই উন্নয়ন করা হচ্ছে৷ যারা উন্নয়নটা দেখতে পান না, তাদের বিষয়ে বলার কিছু নাই৷

সংসদ নেত্রী এ সময় উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, এরশাদের সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো, তা কিন্তু এখন আর নেই৷ সেসব এলাকায় মানুষের দুর্দশা আমাদের চোখে দেখা৷ এখন আর সেই অবস্থা নেই৷ এমনকি রংপুরের মানুষ এখন চারবেলা-ও খেতে পায়৷

তিনি হতদরিদ্র শব্দ অদূর ভবিষ্যতে আর থাকবে না উল্লেখ করে বলেন, দারিদ্র্যের হার ৪১ থেকে আমরা ১৮ শতাংশে নামিয়ে এনেছি। আর হতদরিদ্র ২৫.৬ থেকে ৫.৬ শতাংশে নামিয়েছি। আশাকরি ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৮   ৪৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ