রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
রবিবার, ৩০ জুন ২০২৪



রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৪ : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সংসদকে জানিয়েছেন, রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য আ, ফ, ম, বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ইতোমধ্যে ৫টি স্থানে হলিডে মার্কেট চালু করা হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে; গুলিস্তান জিপিও সংলগ্ন বায়তুল মোকাররম লিংক রোড; সেগুনবাগিচা বিভাগীয় অফিস সংলগ্ন কার্পেট গলি; মতিঝিল দিলকুশা ইউনুস সেন্টারের সামনে ও গুলিস্তান নবাবপুর রোড।
তিনি বলেন, রাজধানীতে আরও হলিডে মার্কেট চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ইতোপূর্বে বঙ্গবন্ধু হকার্স মার্কেট, গুলিস্থান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেট, শেরে বাংলা হকার্স মার্কেট, সদরঘাট হকার্স মার্কেট ইত্যাদি মার্কেটে হকারদের দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এছাড়াও ২৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সেকশন হতে হোসেন উদ্দিন খান প্রথম লেন পর্যন্ত সাপ্তাহিক বাজারে হকারগণ নির্বিঘেœ ব্যবসা করছেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নি¤œ আয়ের মানুষ, বিশেষকরে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিয়ন্ত্রিত স্ট্রীট ভেন্ডর পদ্ধতি প্রচলন করা হয়েছে। শহরের যে সব সড়কে ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকে সে সব সড়কে নিয়ন্ত্রিত স্ট্রিট ভেন্ডর পদ্ধতিতে হলিডে মার্কেট চালু করা হয়েছে। পথচারীদের চলাচলের জন্য রাজধানীর ফুটপাত সবর্দা উন্মুক্ত থাকে কিন্তু কিছু দখলদার বেআইনিভাবে মাঝে মাঝে ফুটপাত দখল করে নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন। জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অবৈধ দখল/ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩১   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়
আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কঠিন হবে না : সংসদ সদস্যরা
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ