জাতির পিতার সমাধিতে স্থানীয় সরকার বিভাগের নতুন সচিবের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে স্থানীয় সরকার বিভাগের নতুন সচিবের শ্রদ্ধা
সোমবার, ১ জুলাই ২০২৪



জাতির পিতার সমাধিতে স্থানীয় সরকার বিভাগের নতুন সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবযোগদানকৃত সচিব আবু হেনা মোরশেদ জামান।
দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের সমৃদ্ধি, অব্যাহত উন্নয়ন ও কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।
পরিশেষে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক ডাঃ মোঃ সারোয়ার বারী, যুগ্মসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম,এলজিইডি গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, ডিপিএইচই’র গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
গত ১১জুন আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ-কে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২৩ জুন ২০২৪ পূর্বাহ্নে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:১২:০১   ৫২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ