সেনাবাহিনী প্রধানের সাথে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী প্রধানের সাথে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ
সোমবার, ১ জুলাই ২০২৪



সেনাবাহিনী প্রধানের সাথে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধান এডমিরাল দীদেশ কে ত্রিপাঠী আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান।
তাঁরা দুই দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
উলে¬খ্য, এডমিরাল দীদেশ কে ত্রিপাঠীর(সস্ত্রীক) নেতৃত্বে ৪ সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসেন। সফর শেষে তারা আগামী ৫ জুলাই ভারত ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৯   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ