সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষায় দুই শিক্ষককে অব্যাহতি এক শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষায় দুই শিক্ষককে অব্যাহতি এক শিক্ষার্থীকে বহিষ্কার
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষায় দুই শিক্ষককে অব্যাহতি এক শিক্ষার্থীকে বহিষ্কার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মাজনুনুল হক কালবেলা কে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বহিষ্কারকৃত শিক্ষার্থী ও শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন- চর বাঙ্গালী বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। আর বহিষ্কারকৃত শিক্ষার্থী হলেন - এসএম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীব।

জানা গেছে, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এ সময় স্মার্টফোন ব্যবহার ও নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এরপর পরীক্ষা কক্ষে দায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দায়িত্ব অবহেলার দায়ে শোকজ করা হয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিসের জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরং গযেব আতা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে মোবাইল ফোনটি তার নজরে আসে। পরে ওই শিক্ষার্থীকে বহিস্কার এবং পরীক্ষার কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি এ ব্যবস্থা নেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪১   ৪৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ