বিমানের লাগেজ কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানের লাগেজ কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
বুধবার, ৩ জুলাই ২০২৪



বিমানের লাগেজ কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর ফ্লাইট নং ওভি-৪৯৭ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

সংস্থাটি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি (এ- শিফট) এর সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করে। এরপর মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর ফ্লাইট নং ওভি-৪৯৭ রামেজিং করা হয়। এসময় বিমানের ২ নং সিট (ডি-ই-এফ) এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণসহ কালো স্কচটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কেটে ৩৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

বাংলাদেশ সময়: ১২:১৮:৪৯   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ