শেখ হাসিনার সফরে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনার সফরে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



শেখ হাসিনার সফরে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিঙ বলেন, চীনের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ থেকে ১০ জুলাই চীনে সরকারি সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের মেয়াদে তার এটিই প্রথম চীন সফর। এই সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। দুই দেশের মধ্যে যেসব দলিল সই হবে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগ দেবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফরে বাংলাদেশ ও চীন নিজেদের স্বার্থ রক্ষা করে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে কীভাবে কাজ করবে তা নির্ধারিত হবে। এই সফরের মধ্য দিয়ে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগসহ সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও চীন ইতিমধ্যে সহযোগিতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভালো উদাহরণ সৃষ্টি করতে পেরেছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ