বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, চীন উন্নয়নের বন্ধু : কাদের

প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, চীন উন্নয়নের বন্ধু : কাদের
শনিবার, ৬ জুলাই ২০২৪



বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, চীন উন্নয়নের বন্ধু : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যে সুযোগ-সুবিধা পাব তা নেব না কেন?

শনিবার (৬ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এ ফলমেলার আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ফরেন ফলিসি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন। ৭১-এর পর থেকে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ভারতীয় সৈন্যরা তখন আমাদের জন্য রক্ত দিয়েছে। তাদের জনগণ আমাদের আশ্রয় দিয়েছে। ওই দুঃসময়ের সাহায্য আমরা ভুলে যেতে পারি না।

তিনি বলেন, ৭৫-এর পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কে বৈরিতা রেখে ২১ বছর অন্যরা কী অর্জন করেছে? আমরা সীমান্ত সমস্যা সমাধান করেছি। ভালো সম্পর্ক আছে বলে আরেকটা সমুদ্রসীমা ভারতের কাছ থেকে পেয়েছি। সম্পর্ক ভালো বলেই ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছি। গঙ্গা পানি চুক্তিও করেছি। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সব সমাধান করা যায়। আমরা কখনো খালি হাতে ফিরিনি। আগেও ফিরিনি, এখনো না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বড় বড় কথা বলে, তারা দিল্লি থেকে এসে বলত ‘আমরা গঙ্গা চুক্তির কথা ভুলেই গেছি!’ আমাদের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাবো, আমরা সেখান থেকে কেন নেবো না? এখন কারো গায়ে চুলকাচ্ছে, কারো অন্তরে জ্বালা হচ্ছে।

ফল মেলা ১২ জুলাই (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা সাত দিন চলবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১০   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ