বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার - ধর্মমন্ত্রী
শনিবার, ৬ জুলাই ২০২৪



বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সরকার সবসময় বন্যাদূর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার।

আজ (শনিবার) দুপুরে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরো অবনতি হলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে থাকে। একারণে দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে এবারো আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:১২:১০   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ