দক্ষ কর্মী তৈরিতে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষ কর্মী তৈরিতে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া
রবিবার, ৭ জুলাই ২০২৪



দক্ষ কর্মী তৈরিতে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে দক্ষ কর্মী গড়ে তুলতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ১০০ কোটি টাকার আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে বলে প্রস্তাব করেছে। আমরা প্রস্তাবটিকে ভালো মনে করছি। এজন্য দ্রুত তাদের প্রস্তাবটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।

দক্ষ জনবল গড়তে কোরিয়ার এ ধরনের সহযোগিতার প্রস্তাব দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও যুগপোযোগী করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সব কেন্দ্র দেশের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২৮   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ