দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু বেড়ে ৬২

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু বেড়ে ৬২
সোমবার, ৮ জুলাই ২০২৪



দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু বেড়ে ৬২

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী।

সোমবার (৮ জুলাই) হজ পোর্টাল থেকে দুপুর ৩টায় এ তথ্য জানা যায়।

সৌদি থেকে ১৪৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৩৫৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ১০২ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইটে ১০ হাজার ১৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২ হাজার ৮০০ জন হাজি।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

২০২৪ সালে হজ করতে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা গেছে, এ বছর হজ পালন করতে গিয়ে ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১৩ জন নারী। মক্কায় ৪৯ জন, মদিনায় চার, জেদ্দায় দুই এবং মিনায় সাত জন মারা যান। সিএনএন, এপি ও রয়টার্সের তথ্য মতে এ বছর হজের মূল দিনগুলোতে (১৪-১৯ জুন) গরমে প্রায় ১৩০১ জন হাজি মৃত্যু বরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

হজ পালনের উদ্দেশে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২২   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ