ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সিনিয়র সচিব
বুধবার, ১০ জুলাই ২০২৪



ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সিনিয়র সচিব

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন।

এসময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, সিনিয়র সচিবের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার জানায়, সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে উপস্থিত হলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর প্রধান অতিথিকে একদল চৌকস অগ্নিসেনা গার্ড অব অনার প্রদান করে। পরে সিনিয়র সচিব ফায়ার সার্ভিস অধিদপ্তরের অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প ও সাজসরঞ্জাম পরিদর্শন করেন।

পরে এক আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. মশিউর রহমান জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে শহীদ সব অগ্নিসেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা ২০৪১ সালে উন্নত দেশের যে স্বপ্ন দেখছি, আপনারা তার অগ্নিনিরাপত্তা দেওয়ার সক্ষমতা অর্জন করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমি আশা প্রকাশ করি।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৯   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ