স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের  সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১১ জুলাই ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে।

স্পীকার বলেন, একাদশ জাতীয় সংসদের মত দ্বাদশ জাতীয় সংসদের জন্যও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অভিনন্দন জানান। তিনি বলেন, জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ ৩১ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন।

এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৪   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি স্তম্ভে আগুন; পরিদর্শনে জেলা প্রশাসক ও শহীদ পরিবারের সদস্যরা
বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি জাতীয় নীতি জরুরি: ম. তামিম
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: সাকি
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়: মঞ্জু
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ