বগুড়ায় আইন শৃংখলা কামিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় আইন শৃংখলা কামিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুলাই ২০২৪



বগুড়ায় আইন শৃংখলা কামিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আজ বেলা ১১টায় জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
সভায় জেলায় প্রচন্ড যানজট নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন ও বগুড়া পৌরসভার মধ্যে সমন্ময়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান হয়। বিশেষ করে ইজি বাইক , ইঞ্জিন চালিত অটো রিকশার কারণে শহরের রাস্তার ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা নিয়ন্ত্রণে এনে যানজট কমানোর সুপাশি করা হয় ।জেলায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান হয়। সভায় সকল প্রকার অপরাধ দমনে পুলিশ কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার। শহরে ফুটপাত ও সড়ক দখল করে হকারদের অন্যত্র স্থানান্তরে সুপারিশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন , বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস, জেলা সিভিল সার্জন ডা: মো: শফিউল আজম, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলার ১২ টি উপজেলা চেয়ারম্যান ,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫১   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ