চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সরকার সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ হবে।

মন্ত্রী আরো বলেন, দায়িত্বরত চিকিৎসকগণকে জবাবদিহি করতে হবে। দেশের জনসাধারণ যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। কোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ আছে। ফলে মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শূন্যপদ পূরণে ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া মেডিকেল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া দরকার।

স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৯   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার
ফরিদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
​কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে ‘তান্ত্রিক’ প্রতারণা, স্বর্ণালঙ্কার ও আইফোনসহ আটক মনির
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ
সংস্কৃতি মন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ