দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, “এদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।” তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৬   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ