কোটা সংস্কার: প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ স্থগিতের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোটা সংস্কার: প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ স্থগিতের সুপারিশ
রবিবার, ১৪ জুলাই ২০২৪



কোটা সংস্কার: প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ স্থগিতের সুপারিশ

ঢাকা, ১৪ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি শ.ম. রেজাউল করিম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান, বি. এম. কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী নয়ন, মোঃ রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা সজল, এবং আশিকা সুলতানা বৈঠকে অংশগ্রহন করেন।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে ভ্যাক্সিন ক্রয় সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দূর্নীতির অভিযোগ পাওয়ায় সংসদীয় কমিটির মধ্য থেকে বি. এম. কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং মশিউর রহমান মোল্লা সজল এর সমন্বয়ে ০৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়।

কোটা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, এবং বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৪   ৬৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ