আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?

প্রথম পাতা » ছবি গ্যালারী » আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?
সোমবার, ১৫ জুলাই ২০২৪



আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?

অবশেষে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়ে গেল! গোটা বিশ্ব এক হয়েছে হাই প্রোফাইল বিয়ের এই অনুষ্ঠানে। বাদ নেই কলকাতার তারকারাও। পশ্চিমবঙ্গ থেকে আন্বানিদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, রুকমিনী মৈত্র এবং সুস্মিতা চট্টোপাধ্যায়রা।

রোববার (১৪ জুলাই) সকালেই কলকাতা বিমানবন্দর থেকে একে একে রওনা শুরু করলেন আমন্ত্রিত টালি তারকারা। হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত থাকতে তোড়জোড় শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই। মুম্বাইয়ে পাঁচতারা হোটেলে সময় কাটান তারা। সেই ভিডিও শেয়ারও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আম্বানিদের বিয়েতে উপস্থিত থাকতে আগে থেকেই পোশাক পরিকল্পনা করাই ছিল। অনন্ত-রাধিকার রিসেপশনে এক্কেবারে বাঙালি সাজে দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়কে। কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।

রাইমা সেন সেজেছিলেন মা মুনমুন সেনের শাড়ি গয়নায় পুরো বাঙালি সাজে। খোপায় জুঁই ফুলের মালা যেন রাইমার সৌন্দর্যকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছিল। রাইমার বোন রিয়া সেন যদিও পশ্চিমের পোশাক পরেছিলেন।

এদিকে বেজ রঙা লেহেঙ্গায় সেজেছিলেন নুসরত। যশের পরনে ছিল ঘন নীল নকশা আঁকা ব্লেজার। রুকমিনী সামঞ্জস্য বজায় রেখেছেন তার সাজে। আম্বানিদের রিসেপশনে রুকমিনী সেজেছিলেন সোনালি রঙের শাড়িতে। যেই শাড়ির অন্যতম আকর্ষন গাছের পাতার আঁচল। আর এই পোশাকে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে বেজ রঙা লেহেঙ্গায়। সঙ্গে হিরের গয়না সুস্মিতার সাজে বাড়তি চমক এনেছে।

টালিপাড়ার তারকাদের এই মেলবন্ধন বেশ রঙিন ছোঁয়া এনেছে আম্বানিদের রিসেপশনে। প্রত্যেক তারকাই একে অপরের সঙ্গে বিশেষ এই মুহূর্তকে ফ্রেমবন্দী করে রেখেছেন। শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ