ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রবিবার, ৮ মার্চ ২০২৬



ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে‌। রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন সমাজে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

শোভাযাত্রার আগে বেলুন ও ফেস্টুন দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৪:২১:০৪   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ আইসিইউতে, সুস্থতার জন্য দোয়া কামনা পরিবারের
পোল্ট্রি খাতের সবাইকে জনস্বার্থে কাজ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
পরীক্ষায় কোনো নকলের সুযোগ পাবে না শিক্ষার্থীরা : এমপি সেলিম রেজা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ