শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ
বুধবার, ১৭ জুলাই ২০২৪



শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

কোটা সংস্কারের দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার পর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এর আগে দুপুর ১২টায় চাষাঢ়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে তারা স্টেশনে এসে জড়ো হয়। তাদের বাধায় ট্রেন চলাচল দুপুর ১২টা ২০ মিনিটে যেটি ঢাকা থেকে এসেছিল সেটি আটকে যায়। বিকেল ৪ টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে রেললাইনের দুইপাশ বন্ধ রেখে সড়ক অবরোধও করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৭   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ