উত্তরা পূর্ব থানায় আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরা পূর্ব থানায় আগুন
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



উত্তরা পূর্ব থানায় আগুন

রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

রণক্ষেত্র কাজীপাড়া, পুলিশ বক্সে আগুন

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে থাকা ঢাকা পোস্টের প্রতিবেদক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামপুরা পুলিশ বক্সে আগুন

কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে রাজধানীর মেরুল বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় শিক্ষার্থী-পুলিশসহ দুই শতাধিক আহত হয়েছেন।

এ সময় রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বেলা সাড়ে ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

আন্দোলনকারীদের আগুনে পুড়ল পুলিশের গাড়ি

রামপুরা হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের সামনে পুলিশের একটি পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফলে গাড়িটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ি যাওয়ার সময় দুপুর সোয়া ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এলেও আন্দোলনরতরা আগুন নেভাতে দেয়নি। পরে পুরো গাড়িটিই আগুনে পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬:১০:৪৬   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ