জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা
বুধবার, ২৪ জুলাই ২০২৪



জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বদলে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন কামালা হ্যারিস। এ ঘটনার পর অনেকেই বলছিলেন, ট্রাম্পের সামনে দাঁড়াতেই পারবেন না কামালা। তবে আসন্ন এ নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা।

জনমত জরিপের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত রোববার (২১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। আর মঙ্গলবার (২৩ জুলাই) রয়টার্স প্রকাশিত জরিপে দেখা যায়, কামালার জনপ্রিয়তা ৪৪ শতাংশ। যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রকাশিত আরেক জরিপে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে থাকতে দেখা গেছে কামালাকে।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজের জরিপে দেখা যায়, ৮৭ শতাংশ মার্কিনই মনে করে যে, বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

এদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ শতাংশ মনে করেন, বাইডেনের সিদ্ধান্ত নভেম্বরে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আর ৩৪ শতাংশ মানুষ মনে করছে, এতে নির্বাচনের ফলে কোনো পার্থক্য হবে না।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়াতে ট্রাম্পের ওপর হামলার পর এসব জরিপ চালানো হয়।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ