বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিক্রিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিক্রিয়া
বুধবার, ২৪ জুলাই ২০২৪



বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিক্রিয়া

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলমান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে দপ্তরটির পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জানতে চান তার কাছে। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের ছাত্র বিক্ষোভকে কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন? আন্দোলনে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।

জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, হ্যাঁ। অবশ্যই। অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই। আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।

তিনি বলেন, আমরা স্পষ্টতই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। আমরা অবশ্যই বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি দেখতে চাই।

বাংলাদেশ সময়: ১২:০৭:৪৪   ২৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ