নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁওয়ে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁওয়ে গ্রেফতার
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁওয়ে গ্রেফতার

নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

২৫ জুলাই বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র‍্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।

এর আগে বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার ফারুক আহমেদ নরসিংদীর মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস বন্দী ছিলো।

জানা যায়, ফারুক আহমেদকে ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে গ্রেফতার করে র‍্যাব। সে জঙ্গি তৎপরতায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ১৯ জুলাই কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে।‌‌ সেসময় কারাবন্দি ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এদের একজন ছিলেন ফারুক। আসামি ফারুক দুই দিন বোনের বাসায় থাকার পর ২২ জুলাই সোনারগাঁওয়ে প্রেমের বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করলে সেখান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮:৫২:১৩   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ