লেবাননে ইসরায়েলি হামলার পরিণাম নিয়ে ইরানের সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরায়েলি হামলার পরিণাম নিয়ে ইরানের সতর্কতা
রবিবার, ২৮ জুলাই ২০২৪



লেবাননে ইসরায়েলি হামলার পরিণাম নিয়ে ইরানের সতর্কতা

লেবাননে ইসরায়েলের যে কোন নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করলো ইরান।
ইসরায়েল অধিকৃত গোলাম মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এ হুঁশিয়ারি ব্যক্ত করেছে।
তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে এ হামলার জন্যে দায়ী করছে ইসরায়েল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাসী শাসকের যে কোন নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরো বিস্তৃত করতে পারে।
এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েল বলেছে, এ হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
কানানি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় গত ৭ অক্টোবর থেকে যে ভয়াবহ অপরাধ চালিয়ে আসছে তা থেকে বিশ্ব মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে হিজবুল্লাহর ওপর দোষ চাপাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪১   ৪৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ