শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

প্রথম পাতা » আইন আদালত » শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪



শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া ৯ বিচারপতি হলেন, বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।

এর আগে সকালে দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনকে স্থায়ী করা হয়নি। তাদের আরো ৬ মাস অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইনমন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জামিন পেলেন দীপু মনি
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ