তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী

প্রথম পাতা » আইন আদালত » তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তার আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে আদালতে হাজির হন মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি আইভী। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৩০০ জনকে আসামি করা হয়।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আজ সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। আমরা আদালতে পুনর্জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৩   ১২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান অ্যাটর্নি জেনারেল
সরিষাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ