অনলাইনে মেটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনলাইনে মেটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন পলক
বুধবার, ৩১ জুলাই ২০২৪



অনলাইনে মেটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন পলক

সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ বৈঠক করেন। এসময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন জনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গত ২৮ জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:০০:৩১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ