নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত
বুধবার, ৩১ জুলাই ২০২৪



নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় গত সোমবার (২৯ জুলাই) ৬৮ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে ২৩ জুলাই নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ঢাল করে দুষ্কৃতিকারীরা গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, আট হাজার গুলি। পুড়িয়ে দিয়েছে জেলখানা, গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাবপত্র।

এমন পরিস্থিতিতে এবং পালিয়ে যাওয়া আসামিরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দীর্ঘ ১১ দিনে ৫৭৫ জন কয়েদি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৫১টি অস্ত্র ও এক হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৫   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ