জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
বুধবার, ৩১ জুলাই ২০২৪



জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।
আজ বুধবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শৃংখল মুক্তির মহানায়কের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
বাংলা একাডেমীর সচিব মোহা. নায়েব আলী, পরিচালক মো. হাসান কবীর, ডা. মো. শাহাদাত হোসেন, সমীর কুমার সরকার, উপ-পরিচালক এস এম জাহাঙ্গীর কবীর ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক এ সময় উপস্থিত ছিলেন।
পরে নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৭   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ