ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২ আগস্ট ২০২৪, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেয়া হয়।

১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।

১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।

১৯৫৩ - ভারতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।

১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়।

২০১৮ - সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

জন্ম

১৬৯৬ - প্রথম মাহমুদ, উসমানীয় খলিফা।

১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।

১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।

১৮৬৮ - হীরালাল সেন, বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ।

১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।

১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৮৯২ - জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।

১৮৯৯ - মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।

১৯০০ - হেলেন মর্গান, মার্কিন অভিনেত্রী।

১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।

১৯২৫ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ এবং ৪৩তম প্রেসিডেন্ট।

১৯৩১ - ভিলিয়াম শ্রইফ, চেক ফুটবলার।

১৯৭৬ - স্যাম ওয়ার্থিংটন, ইংরেজ-অস্ট্রেলিয়ান অভিনেতা এবং প্রযোজক।

মৃত্যু

৮৫৫ - আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ।

১৮৪৪ - রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব, অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।

১৮৪৯ - মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর আলবেনীয় কমান্ডার।

১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট।

১৯৩৪ - পল ভন হিন্ডেনবার্গ, জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সেনাবাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল।

১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।

১৯৮০ - রামকিঙ্কর বেইজ, প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।

১৯৯৩ - কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

২০১৬ - আহমেদ হাসান, মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩২   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ