প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর
সোমবার, ৩০ জুন ২০২৫



প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার সকালে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবের নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন।

তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী পুনঃগঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে, সেই পর্বেও শ্রমিক শ্রেণি মুখ্য শক্তি।

শিমুল বিশ্বাস বলেন, যাদের শ্রমে-ঘামে সভ্যতায় দেশ সচল থাকে সে সব ভাগ্যহত শ্রমিক শ্রেণি বাংলাদেশে সবচেয়ে নিগৃহীত, বঞ্চিত, অধিকারহারা। আর এই অধিকারহারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানোর সঙ্গে সঙ্গে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণির মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চাই। এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশ জুড়ে সফর করবে। সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৭   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ